শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

০৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
শেরপুরে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু

শেরপুরে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু © সংগৃহীত

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিজুরি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মোহাম্মদ আলী ওরফে বাটালু (৬৫)। তিনি রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে আহমেদ আলী গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নেপালির ভিটা এলাকায় যান। এ সময় হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক গুরুতরভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। সুরতহাল প্রতিবেদনে মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

ট্যাগ: শেরপুর
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬