মহাসড়কের পাশে সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

২৯ মে ২০২৬, ০৮:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। 

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর পাশে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতায় মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তার সঠিক পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রসববেদনা উঠলে তিনি ভুরঘাটা সেতুর নিচে আশ্রয় নেন এবং শুক্রবার সকাল ৬টার দিকে সন্তান প্রসব করেন। সকাল ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।

খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন জানান, খবর পেয়েই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান ওই মা ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের চিকিৎসার সব খরচ বহন করা হচ্ছে এবং আপাতত শিশুটির দায়িত্ব উপজেলা প্রশাসনই নিয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগে শিশুটিকে পাচার বা হস্তান্তরের একটি চেষ্টা চলছিল। তবে ইউএনও-র তৎপরতায় তা সফল হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বর্তমানে মা ও শিশু চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9