কক্সবাজার-হাতিয়া সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, সতর্কতা জারি

২৮ নভেম্বর ২০২৫, ০৯:১২ AM
মিসাইল ফায়ারিং করবে বাংলাদেশ নৌবাহিনী

মিসাইল ফায়ারিং করবে বাংলাদেশ নৌবাহিনী © সংগৃহীত

কক্সবাজার–হাতিয়া মধ্যবর্তী সমুদ্র এলাকায় আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মিসাইল ফায়ারিং কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী। এজন্য সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে— ফায়ারিং কার্যক্রম চলাকালে নিরাপত্তার স্বার্থে মাছ ধরার নৌকা, ট্রলারসহ যেকোনো নৌযানকে নির্দিষ্ট এলাকা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ এলাকায় প্রবেশ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পাশাপাশি নৌবাহিনীর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬