ইরাকের আরেক মার্কিন ঘাঁটিতে হামলা

২৪ জুন ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
মিসাইল

মিসাইল © সংগৃহীত

ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে বলে জানিয়েছে বাগদাদভিত্তিক আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইমাম আলী ঘাঁটি ইরাকের জি কার প্রদেশে, প্রাদেশিক রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে একটি কৌশলগত অবস্থানে থাকায় এর ওপর হামলা গুরুতর বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইরানজুড়ে এখনও ইসরায়েলি হামলা থামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে এক পোস্টে জানান, এখন পর্যন্ত কোনো অস্ত্রবিরতির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি আও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে কোনো চুক্তি হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার অর্থ ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ‘

এর আগে ইরান পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না ইসরায়েল থেকে আক্রমণ বন্ধ হচ্ছে, ততক্ষণ তারাও পাল্টা হামলা চালিয়ে যাবে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এবং পশ্চিম এশিয়ার এই সংঘর্ষ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগ: মিসাইল
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950