৭৪ দিন পর দেশে এলো প্রবাসী শ্রাবণের মরদেহ, দাফন সম্পন্ন

২৯ মে ২০২৬, ০৯:৫০ PM
বকুলতলা স্কুল মাঠে জানাজা নামাজে

বকুলতলা স্কুল মাঠে জানাজা নামাজে © সংগৃহীত

দীর্ঘ ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি হবি মিয়া পাইক ওরফে মোহাম্মদ শ্রাবণের মরদেহ। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। বাদ জুমা বকুলতলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিন ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ মরদেহটি গ্রহণ করেন। 

এরপর বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে আসা হয় নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায়। এ সময় শোকের ছায়া নেমে আসে নিহতের বাড়িতে।

পরে শুক্রবার বাদ জুমা বকুলতলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ১৬ মার্চ পরিবারের কাছে খবর আসে ইরাকে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন হবি মিয়া। দীর্ঘ প্রবাস জীবন শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন তিনি। বাড়ির পাশেই নতুন করে সংসার গড়ার স্বপ্নে জমিও কিনেছিলেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিত নয়, লাশ হয়ে ফিরতে হলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে।

এদিকে মর্মান্তিক এমন ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দুই সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারের সহযোগিতা চেয়েছেন।

এ ঘটনার পর থেকেই নিহত হবি মিয়ার বড় মেয়ে উম্মে হাবিবা (১৬) ও ছোট মেয়ে নাফিজা জাহান আলিশা (৯) দীর্ঘদিন ধরে বাবার মরদেহে দেশে ফেরার অপেক্ষায় ছিল।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬