কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন

২৯ মে ২০২৬, ০৯:২২ PM
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল © সংগৃহীত

কোরবানি দিতে গিয়ে পশুর লাথি, গুঁতাসহ দড়ির টানাটানিতে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক মানুষ। এছাড়া কোরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাই করতে গিয়ে হাত-পা ভাঙা, আঙুল কাটাসহ রগ ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক আঘাত নিয়ে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা নিয়েছেন মোট ১৬৯ জন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশিরভাগই পশুর লাথি, গুঁতা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আঘাতের গুরুত্ব বিবেচনায় ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪২ জন রোগী চিকিৎসা নেন। এরপর দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত আরও ২৭ জন আহত হয়ে হাসপাতালে আসেন।

নিটোরের অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, রোগীদের বেশিরভাগই কোরবানির সময় কাটা ও আঘাতজনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ঈদের আগের রাত থেকে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬