কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ব্যবসায়ীরা সড়কে ফেলে গেছে চামড়া, দুর্গন্ধে জনদুর্ভোগ

২৯ মে ২০২৬, ০৯:৫১ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে আছে কোরবানির পশুর চামড়া © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই পৌরসদরে কোরবানির পশুর চামড়া স্তূপ করে রাখায় তীব্র দুর্গন্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দুইদিন ধরে পড়ে থাকা চামড়ার স্তূপ থেকে ছড়িয়ে পড়া পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কয়েকশ পশুর চামড়া বিক্রির উদ্দেশ্যে মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচে জড়ো করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দামে বেপারি ও আড়তদার না পাওয়ায় অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কায় চামড়াগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যান। এতে দুইদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা চামড়াগুলো পচে ভয়াবহ দুর্গন্ধের সৃষ্টি করছে।

স্থানীয় ব্যবসায়ী রুবেল জানায়, পুরো পৌরবাজার এলাকায় এখন অসহনীয় পরিবেশ বিরাজ করছে। বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। দোকানে বসে ব্যবসা করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে গরমের কারণে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।

পথচারীরা অভিযোগ করে বলেন, মহাসড়ক দিয়ে চলাচলের সময় নাকে রুমাল চেপে যেতে হচ্ছে। অনেকেই শ্বাসকষ্ট ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা মিরসরাই পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত পরিত্যক্ত চামড়াগুলো অপসারণ দাবি করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, পরিত্যক্ত অবস্থায় চামড়া ফেলে রাখার বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে কি ব্যবস্থা নেয়া যায় দেখছি।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬