গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ

০২ জানুয়ারি ২০২৬, ০২:০২ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM
তিন আওয়ামী লীগ নেতা

তিন আওয়ামী লীগ নেতা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও অজান্তে পদ পাওয়ার কথা বলে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিন আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার মধুমতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন ঘোষনা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।

লিখিত বক্তব্যে দিলীপ সরকার বলেন, আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনি সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবো না।

সংবাদ সম্মেলনে লিপু সাহা ও গোবিন্দ সাহা বলেন, আমরা কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারন আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে নাম দিয়েছে তাও জানিনা। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। 

জানা যায়, গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়ায় মোট ৩৩ জন আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9