চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে উধাও দুর্বৃত্তরা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
নিহত মো. আবু বকর

নিহত মো. আবু বকর © সংগৃহীত

ভোলার লালমোহনে অটোরিকশাচালক মো. আবু বকরকে (৫৫) নির্মমভাবে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে সুলতান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহত মো. আবুবকর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর আমিন জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল কচুখালী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে অনুসন্ধানের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬