ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২৮) বিকেল তিনটায় তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। 

মাওলানা আবু তালিব উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা অলিয়ার রহমানসহ উপজেলা জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় মাওলানা আবু তালিব বলেন, ‘আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। ঝিনাইদহ-৪ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।’

তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের আলটিমেটাম শেষ আজ, বিকেলে নতু…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950