চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
চাঁদপুর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জামা দেওয়া হচ্ছে

চাঁদপুর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জামা দেওয়া হচ্ছে © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি মনোনীত বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ দলের অন্য নেতাকর্মীরা।

এ সময়  শেখ ফরিদ আহমেদ মানিক জেলাবাসীর উদ্দেশে বলেন, ‘আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন করতে যাচ্ছেন। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬