পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM
প্লাস্টিক কারখানায় আগুন

প্লাস্টিক কারখানায় আগুন © টিডিসি ফটো

পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৬টি ইউনিট।

ডিউটি অফিসার বলেন, সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর লালবাগ থানাধীন চেয়ারম্যানঘাট, ইসলামবাগ এলাকা অগ্নিকাণ্ডের খবর ১টা ৩০ মিনিটে পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পাওয়ার পর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি এবং পলাশী থেকে ২টি—মোট ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ ছাড়া সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬