পুরান ঢাকার শ্যামবাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে দুপুর বারোটার দিকে গুলির ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, নিহত ওই ব্যাক্তির নাম আব্দুর রহমান। দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন হলুদ ব্যাবসায়ী। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। আমরা তদন্ত করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬