গরুর ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ PM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে গরু ঘাস খাওয়ায় দু'পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বারেক ঢালী (৬০), তার ছেলে সায়েম ঢালী (১৮), নাতি সোহাগ গাজী (১৪), স্ত্রী রেহেনা বেগম (৫০) এবং অপর পক্ষের আহত ব্যক্তি হলেন মো. সোহাগ (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দ্রপাড়া গ্রামের জাকির নামের এক ব্যক্তির গৃহপালিত গরু বারেক ঢালীর চাষের জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। এসয় গরু জমির ধানের চারা নষ্ট করে ফেলে। ক্ষুব্ধ হয়ে বারেক ঢালী গরু খুলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে জাকির ও তার লোকজন বারেক ঢালীর বাড়িতে যায় এবং বাকবিতণ্ডায় জড়ায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ৫ জন আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক সায়েম ঢালী ও সোহাগ ঢালীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage