সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ AM
সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন © সংগৃহীত

রাজধানীর রমনায় অবস্থিত সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ৫৬ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের ক্যান্টিনে থাকা একটি ফটোকপি মেশিনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬