ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ মিছিল

১২ ডিসেম্বর ২০২৫, ১০:১২ PM
ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা

ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা © টিডিসি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব জেলা মসজিদ ভাঙন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মিছিলটি এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

এ সময় বিপ্লবী ছাত্র জনতা, ‘জ্বালো রে জ্বালো, আগুন জালো’, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক(দক্ষিণাঞ্চল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠক মো. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠক তাহসিন আহমেদ,জেলা ছাত্র শক্তির সদস্য আবু বকর সিদ্দিক, রিফাত, তাজুল ইসলাম, আলভী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ, হিজবুল্লাহ , দ্যা রেড জুলাই জেলা সদস্য মারুফ, দীন ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ‘ওসমান হাদির ওপর এই হামলা শুধু জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদির ওপর হামলা নয় বরং এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গুপ্ত হামলা শুরু হয়েছে। আমরা ইন্টেরিম সরকারকে দ্রুত এই হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’

বিক্ষোভ মিছিল শেষে পৌর মার্কেটের সামনে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে হাদির সুস্থতা কামনায় সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950