আড়াই ফুটের সেই ‘ফরহাদ–আরিফা’ দম্পতি আজ চরম সংকটে

২৯ নভেম্বর ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০১:৪৭ PM
মোহাম্মদ ফরহাদ মিয়া ও আরিফা আক্তার দম্পতি

মোহাম্মদ ফরহাদ মিয়া ও আরিফা আক্তার দম্পতি © টিডিসি ফটো

সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়ে উঠা ব্রাহ্মণবাড়িয়ার সেই দম্পতি, তিন ফুট উচ্চতার মোহাম্মদ ফরহাদ মিয়া এবং আড়াই ফুট উচ্চতার তার স্ত্রী আরিফা আক্তার – আজ মানবেতর জীবনযাপন করছেন। দুই বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হলেও এরপর থেকে নানা অভাব-অনটনে ভেঙে পড়েছে এই দম্পতির স্বপ্নের সংসার।

ফরহাদ আগে ছোট ব্যাবসা করতেন। পরে অর্থ সংকটে দোকান বন্ধ করে রুপার চেইন সংযোগের কাজ শিখে দিনে একশো–দুইশো টাকা আয় করতেন। তবে সম্প্রতি শারীরিক অসুস্থতা ও অক্ষমতা বাড়ায় সেই কাজটিও আর করতে পারছেন না তিনি। বাজারে কাজের চাহিদা কমে যাওয়ায় সুযোগও নেই বললেই চলে। ফলে সংসার চালানোর মতো কোনো স্থায়ী আয়ের উৎস তাদের হাতে নেই। 

বছরে সাত হাজার টাকা ভাড়ায় অন্যের জমিতে অস্থায়ী ঘর তুলে বাস করছিলেন ফরহাদ–আরিফা। কিন্তু ফরহাদ কর্মক্ষমতা হারানোয় সেই ভাড়াটুকুও জোগাড় করতে পারছেন না। পরিবারে বড় ভাই না থাকায় আর্থিক সাপোর্টের কেউ নেই। বাবার ভাড়ায় রিকশা চালানোর সামান্য আয়ে কোনোমতে তাদের দিন চলছে।

স্থানীয়দের ভাষ্য – এই পরিবারটি অত্যন্ত অসহায়, দিনে আনে দিনে খায়। থাকার মতো নিজস্ব ভিটেটুকুও নেই।

আরও পড়ুন : নির্বাচনের আগে দেশে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা বাহিনীর পরিকল্পনা কী?

ফরহাদ ও আরিফা বলেন, আমরা খুব কষ্টে আছি। খাওয়া–থাকার খরচ জোটানোই কঠিন হয়ে গেছে। বিয়ের পর এমন জীবন হবে কখনো ভাবিনি।

ফরহাদের মা নারগিস বেগম বলেন, স্বামী রিকশা চালিয়ে যা আয় করেন তা দিয়ে সংসার চলে না। দুই–তিন মাস পরপর যে দুই হাজার বা আড়াই হাজার টাকা ভাতা পাই – তা দিয়ে কিছুই হয় না। অন্য কোনো সরকারি সহযোগিতাও পাই না।

তিনি জানান, ফরহাদ ব্যক্তিগতভাবে কোনো মাসিক ভাতাও পান না।

রামরাইল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মুফতিন খানম বলেন, ফরহাদের বিষয়ে আমরা অবগত। তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে। পরিবারটি খুব দুর্বল হওয়ায় আরেকটি ভাতার কার্ড দেওয়ার চেষ্টা করব। তবে বর্তমানে আমাদের হাতে তাৎক্ষণিক সহায়তার কিছু নেই। ভবিষ্যতে ঘর বা অনুদানের প্রকল্প এলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ফরহাদ–আরিফা দম্পতিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে, একটি স্থায়ী ঘর, নিজস্ব ভিটে, এবং একটি স্থায়ী ভাতা বা আয়ের ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।

এগুলো নিশ্চিত করা গেলে এই অসহায় পরিবারটির জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা আশা করেন।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9