নেত্রকোনায় কাপড়ের মার্কেটে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই

২৬ নভেম্বর ২০২৫, ০৬:১২ PM
আগুন নিয়ন্ত্রণ আনতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণ আনতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা © টিডিসি

নেত্রকোনার মদন পৌর শহরে মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মদর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের ২৫টি কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এ বিষয়ে মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ বলেন, ‘মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারব।’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬