ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে হামলা, ছড়িয়ে পড়া আগুনের ভিডিওটি ভুয়া

২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
ছড়িয়ে পড়া ভুয়া ভিডিওর দৃশ্য (বামে), রাফিয়ার বাড়ির গেট (ডানে) ও ইনসেটে রাফিয়া

ছড়িয়ে পড়া ভুয়া ভিডিওর দৃশ্য (বামে), রাফিয়ার বাড়ির গেট (ডানে) ও ইনসেটে রাফিয়া © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে ককটেল বিষ্ফোরণ ও গান পাউডার দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাফিয়ার পরিবারের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

এদিকে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, আগুনের ঘটনাটি ডাকসুর ওই নেত্রীর বাড়ির অগ্নিসংযোগের ভিডিও। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আজ ভোরে রাফিয়ার বাড়িতে আগুন দেওয়া চেষ্টা করে। ককটেল বিষ্ফোরণ ঘটায়। বড়ধনের কোন ক্ষতির ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি রাফিয়ার বাড়ি, এটি ভুয়া।

ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার হামলার ছবি দিয়ে ফেসবুকে লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসী লীগ গোষ্ঠী।

দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬