কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ PM
কড়াইল বস্তিতে লাগা আগুন

কড়াইল বস্তিতে লাগা আগুন © টিডিসি ফটো

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

জানা গেছে, বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট একযোগে কাজ করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬
যাত্রী সংকটে রাজধানীর পিংক বাস, তিন মাসে লোকসান ২৮ লাখ
  • ২৭ নভেম্বর ২০২৬