তুলার গুদামে আগুন, মাথায় নিয়ে বস্তা সরিয়ে প্রশংসায় ভাসছেন ওসি

২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ AM
ওসি খালিদ মাথায় বস্তা নিয়ে বের হচ্ছেন

ওসি খালিদ মাথায় বস্তা নিয়ে বের হচ্ছেন © সংগৃহীহ

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ছুটে যান পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন সামগ্রী রক্ষায় গুদাম থেকে মাথায় করে বস্তা সরান তিনি। তার মাথায় করে বস্তা বের করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন এ পুলিশ কর্মকরতা।

‎রবিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে হঠাৎ কুদাব এলাকায় আবদুর রহমানের মালিকানাধীন এক গুদামে আগুন লাগে। এ সময় তিনি নেমে পড়েন উদ্ধারকাজে। বড় বস্তা নিজের মাথায় নিয়ে নিরাপদ স্থানে রাখেন, যা সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই তার এই ভিডিও ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘এমন পুলিশই চেয়েছিলাম।’

‎ঘটনাস্থলে উপস্থিত ‎স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা দেখে কেউই গুদামের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সে সময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা তুলে বের করা শুরু করেন। তার এই দৃশ্য দেখেই সাহস পান আশপাশের মানুষ। তারা দ্রুত উদ্ধারকাজে যোগ দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় ১০ লাখ টাকার পণ্য নিরাপদ স্থানে সরিয়ে ফেলা সম্ভব হয়।

আরও পড়ুন : বিকেল ৫টার মধ্যে শেকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

তারা বলছেন, ওসি নিজে যেভাবে আগুনের মধ্যে ঢুকে বস্তা বের করলেন, এটা চোখে না দেখলে বিশ্বাস হতো না। তিনি না থাকলে ক্ষতি অনেক বেশি হতো। ‎ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আমরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সঙ্গে ওসি ঘটনাস্থলে সক্রিয় ছিলেন। তার উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপ ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‎প্রত্যক্ষদর্শী পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, ‘ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন।’

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081