চট্টগ্রাম-১৩ আসন

সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ 

২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ PM
বিএনপির নেতা লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীদের বিক্ষোভ মিছিল

বিএনপির নেতা লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে এবার কাপনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীরা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ‘সংসদীয় আসন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার চায়না রোডের মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষীণ করে শশী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় ও হাতে বয়কট সরোয়ার জামাল নিজাম নামে ব্যানার ও ফেস্টুন উড্ডয়ন করতে দেখা যায়।

এ সময় শশী কমিউনিটি সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন মিছিলে আগত নেতাকর্মীরা। 

সমাবেশে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের বিপক্ষে দুঃসময়ে মাঠে না থাকার অভিযোগ তুলে নেতাকর্মীরা বলেন, যত দ্রুত সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে এ সমস্যা নিষ্পত্তি করা হবে ততই দলের জন্য মঙ্গলজনক হবে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আর বেশি নেই। এ মূহুর্তে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারনা কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। মনোনয়ন নিয়ে এ দ্বন্দ্ব বেশিদিন গড়ালে বিএনপিকে চট্টগ্রাম-১৩ আসনটি হারাতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন নেতাকর্মীরা। তাই এ সমস্যা সমাধানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট আবেদন জানান মিছিলে আগতরা। 

উল্লেখ্য, এর আগে গত ১৩নভেম্বর এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরিধান করে মশাল মিছিল করেন লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীরা। 

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage