মিরপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

২৫ অক্টোবর ২০২৫, ১২:২৭ AM
আগুন

আগুন © সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, রাত ১২টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এর আগে, আজ রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ট্যাগ: আগুন
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬