শেরপুরে জমকালো আয়োজনে ৬৮তম জুটা ও ২৯তম জুটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১০:০২ PM
দিনব্যাপী আয়োজনে স্কাউটস সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে

দিনব্যাপী আয়োজনে স্কাউটস সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে © টিডিসি

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের আয়োজনে বিশ্ব স্কাউট আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে ৬৮তম জুটা ও ২৯তম জুটি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আ জ ম রেজাউল করিম খান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার ও অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মজিবুর রহমান, সম্পাদক, শেরপুর জেলা রোভার।

এ সময় উপস্থিত ছিলেন মো. শফিউল আলম চাঁন, সহসভাপতি, শেরপুর জেলা রোভার, সহকারী কমিশনার সারোয়ার জাহান তপন, ট্রেজারার মো. শামসুল আলম, ডিআরএসএল মোবারক হোসেন, এলটি প্রফেসর আবুল হোসেন, সহকারী কমিশনার ও কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় রোভার প্রতিনিধি আফজাল হোসেন, আরএসএল মনসুর ও শফিউল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটের মুক্ত রোভার দল, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার ও মুক্ত রোভারের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে স্কাউটস সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের উদ্যোগে আয়োজিত এই জুটা-জুটি কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বগুণ, মানবিকতা ও সমাজসেবার মনোভাব আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬