পাবনা আদালত প্রাঙ্গণে ‌‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

১৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM
‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধন করছেন বাংলাদেশ সুপ্রি কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি

‘ন্যায়কুঞ্জ’-এর উদ্বোধন করছেন বাংলাদেশ সুপ্রি কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি © টিডিসি

পাবনা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‌‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি পাবনা জেলা ও দায়রা জজকোর্ট এলাকায় ‘ন্যায়কুঞ্জ’-এর ফলক উচে চন ও ফিতা কেটে উদ্বোধন করেন।

এ সময় বিচারপতি হাবিবুল গনি ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নুরে আলম, বিশেষ জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা জজ কোর্টের পিপি গোলাম সারওয়ার খান জুয়েল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ তানজিনা আক্তার ও দোয়া পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। ন্যায়কুঞ্জ নির্মাণ করে পাবনা গণপূর্ত বিভাগ। উদ্বোধন শেষে বিচারপতি জজ কোর্টে নব নির্মিত তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9