পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের স্মারকলিপি

১২ অক্টোবর ২০২৫, ১০:০০ PM
জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতারা

জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতারা © টিডিসি

পাবলিক রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের প্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি মো. জুনায়েদ হাসান এবং জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামানসহ দলের অন্য নেতারা।

স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। এতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বক্তারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবি জানান।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। এই পদ্ধতিতে ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন বণ্টন হয়, ফলে কোনো দল জনগণের ভোটের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে না।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনবেন।

অনুষ্ঠান শেষে জামায়াত নেতারা শান্তিপূর্ণভাবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন। একই দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাও পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9