ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে প্রায় ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু

১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ PM
পরিবহন শ্রমিকদের ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ

পরিবহন শ্রমিকদের ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ © টিডিসি

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা পরিবহন শ্রমিকদের অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ সড়কে যান শুরু হয়।

ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন কোনো পরিবহন সড়কে চলবে না, প্রশাসনের এমন আশ্বাসের পর ইউনাইটেড বাস চলাচল বন্ধের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। এরপর আন্দোলনরত শ্রমিকরাও সড়ক অবরোধ প্রত্যাহার করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও সবধরনের যান চলাচল শুরু হয়।’

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করার কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। জুলাই যোদ্ধারা কর্মসূচি প্রত্যাহার ও আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় গণপরিবহন চলছে। অনেক গাড়ির জটলা সৃষ্টি হওয়ায় কিছুক্ষণ গাড়ি ধীরগতিতে চললেও ধীরে ধীরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্যসচিব আলী হোসেন বলেন, জীবন বাজী রেখে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আন্দোলনে অনেকে আহত-নিহত হয়েছে। তবে অনেক আওয়ামী লীগের পদধারী নেতা এখনো ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন সব গণপরিবহন বন্ধ করতেই হবে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬