ময়মনসিংহে ভ্যানচালক জাহিদুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

০৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২ PM
দণ্ডপ্রাপ্ত সোহেল রানাকে জেল হাজতে নেওয়া নিচ্ছে পুলিশ

দণ্ডপ্রাপ্ত সোহেল রানাকে জেল হাজতে নেওয়া নিচ্ছে পুলিশ © টিডিসি

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে মন্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরের দিন সকালে স্থানীয়রা একটি খালের মধ্যে গলা কাটা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি জাহিদুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে সোহেল রানার সম্পৃক্ততা পায় এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্ত, অভিযুক্ত সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এবং ২০ জনের সাক্ষ্য গ্রহণ ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ এবং আসামিপক্ষে ছিলেন মো. শহীদুল হক শহীদ।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬