ইজিবাইক চালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

৩১ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
দণ্ডপ্রাপ্ত আসামিরা

দণ্ডপ্রাপ্ত আসামিরা © সংগৃহীত

ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্যা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের সদর উপজেলার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. রাসেল শেখ (পলাতক), রাজেস রবি দাস, মো. রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে মো. রাসেল শেখ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

অপর আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্যা (২০) নামে এক যুবক নিজ বাড়ি থেকে বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকাল ৭টার দিকে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথা বাইপাস রোডের কাছে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এ মামলায় আমরা সর্বোচ্চ রায় পেয়ে সন্তুষ্ট।

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950