মারা গেলেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ AM
ঢামেক হাসপাতালে

ঢামেক হাসপাতালে © সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি ওবায়দুল হক আবু তাহের (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

কারা সূত্র জানায়, গত ৩১ জুলাই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু তাহের। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেদিনই তাঁকে ভর্তি করা হয় ৫০২ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে ঢাকায় একজন শিক্ষার্থীর খরচ কত?

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নেত্রকোনা জেলার বাসিন্দা আবু তাহেরের পিতা মঞ্জুরুল হক। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ১২ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

এক শিক্ষকেই চলছে ১ লাখ স্কুল, শিক্ষক আছেন—শিক্ষার্থী নেই ৫৬…
  • ২২ আগস্ট ২০২৬
মাদক ও জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুল মারা …
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইস…
  • ২২ আগস্ট ২০২৬
ঝিনাইদহে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
  • ২২ আগস্ট ২০২৬
সুন্দরবনে গাছের ডালে ঝুলছিলেন ৬ পর্যটক, ভাসছিলেন ৩ জন—৯৯৯ ন…
  • ২২ আগস্ট ২০২৬
৬ দশকেও লাইব্রেরিতে জায়গা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত…
  • ২২ আগস্ট ২০২৬