জুলাই যোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

১১ অক্টোবর ২০২৫, ০২:৩৯ PM
 ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ © সংগৃহীত

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে অপমান ও আহত করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে তারা নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার দুপুর পর্যন্তও তারা দোষীদের শাস্তি ও আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ইউনাইটেড সার্ভিস বাসে ওঠেন জুলাইযোদ্ধা আবু রায়হান। এসময় বাস শ্রমিক ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগলে রায়হান নিজেকে পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করেন। তবুও ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধীরা রাত থেকেই বাস কাউন্টারের সামনে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচির জেরে ময়মনসিংহ-ঢাকা রুটে ইউনাইটেড সার্ভিসের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে শ্রমিকরাও পাল্টা বিক্ষোভে নামে এবং ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশ বাস শ্রমিক ঝন্টুকে আটক করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই সমঝোতার চেষ্টা চলছে। তবে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, জুলাইযোদ্ধারা কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখেন। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি শান্ত করে। আমরা চেষ্টা করছি দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬