শিয়ালের কামড়ে ইউপি সদস্যসহ আহত ১০

০৪ অক্টোবর ২০২৫, ১০:২৮ PM
শিয়ালের কামড়ে আহত একজন চিকিৎসা নিচ্ছেন

শিয়ালের কামড়ে আহত একজন চিকিৎসা নিচ্ছেন © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টেবর) ভোর ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত শিয়াল বিভিন্ন গ্রামে আক্রমণ করে। রইল্লারপাড়ের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে শিয়ালকে চারদিক থেকে ঘিরে মেরে ফেলে।  শনিবার রাতে তালতলায় অপর একটি হত্যা করেছে জনতা। 

আহতরা হলেন ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), জলপাইতলা গ্রামের রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), আলম ফরাজী (৫০), রইল্লারপাড়ের ইউসুফ আলী (৪০) ও হাছেন আলী (৪৮)।

পলাশতলী গ্রামের মো. সেলিম মিয়া বলেন, ‘আমাদের এলাকায় ব্যাপক আখ (জিআই পণ্য) চাষ হয়। আর শিয়াল থাকার জন্য আখ ক্ষেত নিরাপদ। তাই শিয়ালের দেখা আমরা অহরহ পাই। মাঝেমধ্যে শিয়াল পাগল হলে মানুষকে আক্রমণ করে। শনিবার ভোর ৬টার দিকে ওয়াশ রুম থেকে বের হয়ে বাড়ির উঠানে দাড়িয়ে ছিলাম। ওই সময় শিয়াল আমাকে আক্রমণ করতে তেড়ে আসে। আমি তকতা (কাঠের টুকরা) দিয়ে বাড়ি (আঘাত) দেই। শিয়াল দৌড়ে চলে যায়।’

আহত রফিকুল ইসলাম বলেন, ‘আমি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আখক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে আমাকে কামড় দেয়।’

আহত ইউপি সদস্য হযরত আলী বলেন, ‘আমি সকালে আখক্ষেত পেঁচানোর (আখক্ষেত বাধা) সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে চলে যায়। ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ফোন দেওয়া হলে, তারা ময়মনসিংহ এসকে হাসপাতালে যাওয়ারা পরামর্শ দেন। আহতরা ময়মনসিংহ এসকে (সূর্যকান্ত হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬