১৬ ঘণ্টা বিদ্যুৎহীন জামালপুর, ক্ষুব্ধ জনতার অবরোধ

০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ PM
শরিফপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন

শরিফপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন © টিডিসি

জামালপুরের শরিফপুরে টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সন্ধ্যা ৭টা থেকে অবরোধ চলছিল, এতে মহাসড়কের চার থেকে পাঁচ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সংযোগ ফেরার পরও উত্তেজিত জনতা অবরোধ চালিয়ে যায়, স্থায়ী সমাধান দাবি করে।

বুধবার (১ অক্টোবর) পুলিশ ও প্রশাসনের তৎপরতায় রাত ৯টা ২০ মিনিটে বিদ্যুৎ সংযোগ আবার চালু হলেও লোকজন অবরোধ চালিয়ে যাচ্ছেন। খুলনা থেকে আসা এক প্রাইভেটকার চালক জানান, আমরা দুই ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়েছি, মানুষজন বিদ্যুৎ আসার জন্য তীব্র আন্দোলন করছে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থী হৃদয় শাওন বলেন, ‘ভোর থেকে বিদ্যুৎ নেই। পড়াশোনা করতে পারছি না। আন্দোলন করছি, তবু আমাদের সমস্যার দিকে কেউ নজর দিচ্ছে না।’

অপর গ্রামবাসী রাকির বলেন, ‘টানা বিদ্যুৎ না থাকায় আমাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত। সরকারি তৎপরতা প্রয়োজন।সাধারণ মানুষ মনসুর আলী বলেন, বিদ্যুৎ ফিরে এসেছে, কিন্তু প্রশাসন যেন আমাদের মতামত শুনে সমস্যার স্থায়ী সমাধান দেয়।আবু সাইদ মন্তব্য করেন, আমাদের বাড়ি, দোকান সব অন্ধকারে। এমন অবস্থা সহ্য করা যাচ্ছে না।’

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9