কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ PM
গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন কৃষকরা

গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন কৃষকরা © টিডিসি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। এ ছাড়া সোনাহাট সেতুসংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। অবরোধ চলাকালে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান তারা।

ভুরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‌‘আমরা রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’

বিষয়টি জানতে কৃড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬