পিকআপের ধাক্কায় বেরোবি ছাত্রী আহত, নিরাপদ সড়কসহ ৭ দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ PM
শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষার্থীদের অবরোধ © টিডিসি

পিকআপ ভ্যানের ধাক্কায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর আড়াইটার দিকে সড়ক অবরোধ করে ৭ দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের (শহীদ আবু সাঈদ গেইট) সামনে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ফারজানা ইসলাম রাকা নামে এক ছাত্রীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১ নং ফটকের  সামনে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য দোষী চালকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করা, দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণ, ফুট ওভারব্রিজ স্থাপন, ট্রাফিক পুলিশের ব্যবস্থা, দুর্ঘটনাপ্রবণ এলাকায় সর্বোচ্চ গতিসীমা ১০ কি.মি./ঘণ্টা করাসহ ৭ দফা দাবি পেশ করেন। শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

+85+68+

সড়ক অবরোধ করা হলে উভয় পাশে যানজট সৃষ্টি হয়

বেরোবি শিক্ষার্থী সাকিব বলেন, সরদারপাড়া মোড়, আবু সাঈদ গেটের সামনে, মূল ফটকের সামনে এবং ৪ নম্বর গেইটের সামনে স্পিড ব্রেকার না থাকায় রাস্তা পারাপারের সময় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হন। এসব এলাকায় পর্যাপ্ত স্পিড ব্রেকার দেওয়া এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা উচিত। প্রধান ফটকের সামনে ফুট ওভারব্রিজের ব্যবস্থা করা অতীব জরুরী।

ঘটনাস্থলে বেরোবির প্রক্টরিয়াল বডি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসে জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোষী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সঙ্গে কাজ চলছে। আমরা সাত দিনের মধ্যে দুর্ঘটনা প্রবল এলাকায় স্পিড ব্রেকার দিব এবং  ফুটওভার ব্রিজের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence