প্রভোস্ট ছাড়াই চলছে বেরোবির হল, ডাইনিংয়ের খাবারে ‘অহরহ’ মিলছে পোকা

৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
বেরোবির শহীদ মুখতার ইলাহী হল

বেরোবির শহীদ মুখতার ইলাহী হল © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পাওয়ার অভিযোগ ওঠেছে। হলটির এক আবাসিক শিক্ষার্থী এ পোকা পাওয়ার অভিযোগ তোলেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ পোকা পাওয়া যায়। 

খাবারে পোকা পাওয়া আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, ‘আমি খাবার নিয়ে যখন খেতে বসি তখনই দেখতে পাই বড় একটা পোকা। দেখতে কেঁচোর মত। এরপর আর আমি খাই নাই। এসব দেখার পর আর খেতে মন চায়।’

তিনি আরও বলেন, ‘এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খাইলাম।’ আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা শোনার কেউ নাই। অব্যবস্থাপনায় চলছে হল। 

ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, আজ দেখলাম হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেচো- তাছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ দেখা যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। একটা লাইভ স্ট্রিমিং  কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না।  হলের ছোট্ট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকে কোনো নজর নাই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান, মাঝেমধ্যে এটা ওটা নষ্ট হচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নাই। বড় কথা হলের প্রভোস্টই নাই- আমরা আর কতদিন এভাবে চলবো নানান সমস্যার মধ্য দিয়ে। ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সকল সমস্যার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়। 

এ ব্যাপার হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি কথা না বলে কল কেটে দেন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9