লালমনিরহাটে বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ PM
উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড় অবরোধ করেন স্থানীয় লোকজন

উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড় অবরোধ করেন স্থানীয় লোকজন © টিডিসি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম ইমাম ইসলাম (১২)। সে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদিপ্রবাসী নুর ইসলামের ছেলে ও হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে ইমামকে বুড়িমারী থেকে ঢাকাগামী ফাওমিতা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9