ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। ঘটনাটি ঘটে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে।

নিহত ব্যক্তির নাম আমিন মিয়া (৫০)। তিনি নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতমন্ডল এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী আমিন মিয়া।তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক।

এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম মিয়া, আর্জুন দাস, দিপালী দাস, সাগর মিয়া ও করিম মিয়া। 

আহতদের মধ্যে সিএনজি চালক সেলিম মিয়াকে আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, এ দুর্ঘটনায় একজনের নিহত হয়েছেন।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9