সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার 

২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১১:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মারুফা বেগম (৪৫) নামের এক স্কুলশিক্ষিকা। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ওমর ফারুক। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের সদর উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিল। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তারা ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই দম্পতি মোটরসাইকেলে করে নীলফামারী থেকে ডোমারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হরতকিতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে ডোমারগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, নীলফামারী- ডোমার সড়কটিতে ভারী ও দ্রুতগামী যানবাহনের চলাচল বেশি হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলও এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬