অসুর রূপে সরকারপ্রধানকে উপস্থাপন নিন্দনীয় : ধর্ম উপদেষ্টা

০১ অক্টোবর ২০২৫, ০৯:০৪ PM
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © টিডিসি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কোনো দেশের সরকারপ্রধানকে নিয়ে অন্য দেশে অসুর চরিত্রে উপস্থাপন করা অত্যন্ত অশোভন ও অসম্মানজনক। আমরা এর নিন্দা জানাই।’

বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের বিষয় ছিল ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’।

খালিদ হোসেন বলেন, ‘আমাদের সরকারপ্রধান ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরলে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নাসরুল্লাহ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-খতিব ও মাদরাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের সাম্প্রতিক দুর্গাপূজার একটি মণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি ব্যবহার করে অসুরের মূর্তি বানানো হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়েও আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬