খাগড়াছড়িতে ৪ দিন পর অবরোধ স্থগিত

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ PM
খাগড়াছড়িতে অবরোধ

খাগড়াছড়িতে অবরোধ © টিডিসি ফটো

পাহাড় কেঁপে উঠেছিল চারদিনের লাগাতার অবরোধে। রাস্তায় গড়িয়েছিল অস্থির সময়, থেমে গিয়েছিল জনজীবনের স্বাভাবিক ছন্দ। অবশেষে পরিস্থিতি কিছুটা প্রশমিত হলো। এবার খাগড়াছড়ি চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

পোস্টে বলা হয়েছে, ‌‘দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো।’

ধর্ষণ-অভিযোগের প্রতিবাদে অবরোধ
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতা একের পর এক কর্মসূচি ঘোষণা করে। অবরোধ ছিল তারই অংশ, যা পাহাড়ের জনজীবনকে কার্যত অচল করে তোলে।

প্রশাসনের সঙ্গে বৈঠক ও দাবি
সোমবার জেলা প্রশাসকের আহ্বানে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে অংশ নেন জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল। সেখানে তারা আট দফা দাবি উত্থাপন করেন। দাবি সমূহের মধ্যে ছিল দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, ন্যায্য তদন্ত নিশ্চিতকরণ ও নিরাপত্তা প্রদান।

বৈঠক শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে জানানো হয়, অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা শিথিল করা হবে।

তদন্ত কমিটি ও প্রশাসনের পরিদর্শন
জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়েছে, গুইমারায় সাম্প্রতিক সহিংস ঘটনার তদন্তে জেলা প্রশাসনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এরপর মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারার ইউএনও আইরিন আক্তার এবং থানার ওসি মো. এনামুল হক চৌধুরী।

অবরোধ স্থগিতের ঘোষণা
পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আমরা ঘোষণা করছি যে, ৫ অক্টোবর অথবা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত করা হলো।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9