ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ AM
ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী  পালন

ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসক কার্যালয় ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট ইসহাক এবং যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান টোকন।

আরও পড়ুন: অনুমোদনের অপেক্ষায় ১২০০ কোটি টাকার মাস্টারপ্ল্যান, বদলে যাবে ঢাকা মেডিকেল কলেজের চিত্র

বক্তারা বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দেশের শিশু-কিশোরদের শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য, সেবা ও সাংস্কৃতিক চেতনার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, ‘সুন্দর সমাজ গড়তে হলে আগে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফুলকুঁড়ি সেই কাজটাই করে যাচ্ছে আদর্শভিত্তিক কার্যক্রমের মাধ্যমে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি যশোরের পরিচালক রাকিবুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, ফুলকুঁড়ি আসর ভবিষ্যতে শিশুদের কল্যাণে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখবে।

এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬