ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ PM
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ © টিডিসি ফটো

ঝালকাঠিতে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহাম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। তার নাম আরিফুল রহমান সজিব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকালে ঝালকাঠি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানের ১৩ বছর বয়সী ছেলে সাকিন খান নামাজ শেষে বাড়ি ফেরার পথে সজিব তার রাস্তা আটকায়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে মারধর করে তার পকেটে থাকা ৬০০ টাকা ছিনিয়ে নেয় সজিব। এ ঘটনার পর সাকিনের মা স্থানীয় যুবদল নেতা রাজু আহাম্মেদের কাছে বিচার দাবি করেন। রাজু আহাম্মেদ তাকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিকালে গাবখান সেতুর পশ্চিম প্রান্তে এলাকাবাসী সজিবের কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজু আহাম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হলে সজিব ও তার চাচাতো ভাই তার ওপর হামলা চালান। একপর্যায়ে সজিব ধারালো ‘দা’ দিয়ে রাজুর মাথায় আঘাত এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার হাতের রগ কেটে যায়।

স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় রাতেই ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬