ভূমিকম্পের উৎপত্তিস্থল

সাতক্ষীরায় আতঙ্ক—কেউ মসজিদ ছেড়ে খোলা জায়গায়, কেউ ভবন থেকে রাস্তায়

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ PM
সাতক্ষীরায় আতঙ্ক

সাতক্ষীরায় আতঙ্ক © টিডিসি সম্পাদিত

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে সাতক্ষীরায়। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করেই প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। জুমার নামাজের সময় হওয়ায় তখন অনেক মানুষ মসজিদে ছিলেন। তীব্র কম্পন অনুভূত হতেই মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে মসজিদ ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। শহরের বহুতল ভবনগুলো থেকে বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে সাতক্ষীরায় এত শক্তিশালী ঝাঁকুনি তারা কখনো অনুভব করেননি। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি, যেটি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9