গোপালগঞ্জে এক দিনে সড়কে ঝরল ৬ জনের প্রাণ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ PM
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনেই ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুসরাত খাতুন (১৮) নামের এক তরুণীসহ আরও দুজন। নুসরাত বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, খুলনাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

অন্যদিকে দুপুরে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় প্রাইভেটকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক খোকন শেখ (৬২) গুরুতর আহত হন। তাকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বিকেলে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন টিটো গাজী (৫০)। তিনি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬