জানাজায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ PM
ইশতিয়াক আহমেদ শান্ত

ইশতিয়াক আহমেদ শান্ত © সংগৃহীত

ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে বাসের ধাক্কায় ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত গোবিন্দপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির আহম্মদের ছোট ছেলে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইশতিয়াক আহমেদ শান্ত তার এক বন্ধুর নানুর জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনাগাজীগামী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম ফিরোজ নামে নিহতের এক সহপাঠী বলেন, বন্ধুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। পড়াশোনার জন্য প্রবাসে চলে যাবো বলে আজ সন্ধ্যায় শান্ত আমার সঙ্গে দেখা করতে ফেনী শহরে আসার কথা ছিল। ছেলে হিসেবেও শান্ত অত্যন্ত ভালো ছিল। পরিবারে দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। এমন করুণ মৃত্যুতে সকলে শোকে স্তব্ধ। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিষয়টি অবগত হয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস বা চালক সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, ভোট পেয়েছিল কে কত 
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের বেতন যত বাড়বে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬