সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়েসহ সিএনজি চালকের

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ PM
মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত

মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত © টিডিসি ফটো

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশার চালক আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তাঁর মেয়ে প্রথমা চৌধুরী। নিহত প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মা-মেয়ে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: ‘জুলাই সনদকে আইনী স্বীকৃতি না দিলে বিপ্লব অকার্যকর হবে’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেটগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

হঠাৎ এ দুর্ঘটনায় স্বজনহারাদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে আঁখি রানী ও তাঁর মেয়ে প্রথমার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও প্রতিবেশীরা জানান, পড়াশোনায় মেধাবী প্রথমার অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬