ছাগলে কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ হাসপাতালে ৩

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
সংঘর্ষ

সংঘর্ষ © প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গুরুতর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। প্রাথমিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মোর্শেদা বেগমকে শেবাচিম হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মর্জিনা বেগমের কাঠাল গাছের চারা খেয়ে ফেলে খোরশেদের পালিত ছাগল। এ নিয়ে মোর্শেদা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন মর্জিনা বেগম। একপর্যায়ে মর্জিনা, তার স্বামী সবুজ হাওলাদার ও ছেলে সজিব হাওলাদার ঘটনাস্থলে গেলে উভয় পরিবার সংঘর্ষ জড়ায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় খোরশেদের পরিবারের তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত মোর্শেদা বেগমের হাত ভেঙে গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে। অন্যদিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950