গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ AM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ AM
টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেট

টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেট © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জনসম্মুখে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদারপাড়া গ্রামের কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর মীমাংসা করতে রোববার সন্ধ্যায় সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকে সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের চার সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি জাহিদুল ইসলাম। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬