সড়ক দুর্ঘটনায় আহত বর, হাসপাতালেই হলো বিয়ে

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ AM
হাসপাতালে বিয়ে

হাসপাতালে বিয়ে © সংগৃহীত

দূর্ঘটনায় আহত অবস্থায় হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী আছেন আনন্দ সাহা। তবে গতকাল বৃহস্পতিবার ছিলো আনন্দ সাহার পূর্ব নির্ধারিত বিয়ের তারিখ। হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকলেও বন্ধ থাকেনি আনন্দ সাহার বিয়ে। নির্ধারিত লগ্নতেই অনুষ্ঠিত হলো বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে। ‎হাসপাতালের চার দেয়ালের ভেতরেই লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। কনে-বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন।

‎আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি বাইক এক্সিডেন্ট করে দুই হাত এবং পায়ে গুরুতর আঘাত পায়। সে ক্ষেত্রে আজ তার বিয়ের দিন ধার্য ছিল। পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয়ে জানায়, তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালটেন্টদের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয়।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬